Thursday, June 4, 2026

রবীন্দ্রনাথকে ‘বহিরাগত’ বলায় অনুতপ্ত উপাচার্য, সঠিক সময়ে পৌষ মেলাও হচ্ছে, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

পৌষমেলা বন্ধ করার কোনও ইচ্ছা বিশ্বভারতীর নেই। পর্যাপ্ত সহযোগিতা ও পরিকাঠামো পেলেই মেলা হবে। শুক্রবার ভার্চুয়াল বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার। এছাড়াও মেলার সবরকম আয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্য চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিন ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বভারতীয় সমস্ত আধিকারিক, অধ্যাপক ও কর্মীরা। বৈঠকেই পৌষমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। জানানো হয়েছে, নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে ৭ পৌষ শুরু হবে পৌষমেলা। পরিবেশ আদালতের নির্দেশ মেনে ঠিক ৪ দিন হবে পৌষমেলা। বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলা হয়েছে। ২২ অগাস্ট একটি সাত পাতার বিবৃতি জারি করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলেছিলেন। নিন্দার ঝড় উঠেছিল সর্বস্তরে। এ ঘটনায় কবিগুরুকে ‘বহিরাগত’ বলায় অনুতপ্ত বিশ্বভারতীর উপাচার্য। এপ্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই বক্তব্যের জন্য অনেকে দুঃখ পেয়েছেন তার জন্য আমরা দুঃখিত ও মর্মাহত।”

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মেলার মাঠে ব্যারিকেড দেওয়া নিয়ে অহেতুক সংশয় হয়েছে। সমস্ত রকম অসামাজিক কাজের হাত থেকে বাঁচানোর জন্য আশ্রমের চারপাশে দেওয়াল তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে এর থেকে বিরত থাকার উপায় নেই। সরকারি নির্দেশাবলী মেনে এবং জাতীয় পরিবেশ আদালতের আদেশ মোতাবেক পৌষ মেলার মাঠ আমরা ঘিরতে বাধ্য।”

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...