Wednesday, June 24, 2026

সুশান্ত-কাণ্ড মাসের পর মাস মিডিয়ার প্রাইম টাইমের টপিক হতে পারে না, বললেন চেতন ভগত

Date:

Share post:

মিডিয়ার প্রাইম টাইমে সুশান্ত সিং মৃত্যুরহস্য নিয়ে মাসের পর মাস প্রচার চলতে পারে না। এটা এবার বন্ধ হোক। দেশ এখন বিভিন্ন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। সেইসব সঙ্কট সমাধানেও মিডিয়ার গুরুত্ব দেওয়া উচিত। শুক্রবার এই মন্তব্য করেন সাহিত্যিক চেতন ভগত। ঘটনাচক্রে ২০১৩ সালে চেতন ভগতেরই ‘কাই-পো-চে’ সিনেমার পর্দায় মুক্তি পায়। আর সেই ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সেই প্রসঙ্গ উল্লেখ করেই এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সাহিত্যিক চেতন ভগত। তাঁর মন্তব্য, সুশান্তকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই একথা বলছি। ওকে আমি ভালোবাসি। ওর জন্য আমার কেরিয়ার রক্ষা পেয়েছে। কাই-পো-চে’র জন্য তখন প্রযোজক পাওয়া যাচ্ছিল না। থ্রি-ইডিয়টস কাণ্ডের পর থেকে আমার কাছে চিত্রনাট্যের জন্যও প্রস্তাব আসছিল না। সুশান্তই আমাকে বাঁচিয়েছে। তাই কেউ ভাববেন না, আমি ওর মৃত্যুর ঘটনাটি নিয়ে ভাবিত নই। কিন্তু সারা দেশের জন্যও আমাদের ভাবা উচিত। ওর মৃত্যুরহস্য মাসের পর মাস প্রাইমটাইমের টপিক হতে পারে না। এই মৃত্যু রহস্য উদঘাটনে
আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম। আমরা সেটা পেয়েছি। সেরা তদন্তকারী সংস্থা তদন্ত করছে। তাই এখন রোজ নতুন নতুন সূত্র খুঁজে বিষয়টাকে অনর্থক জটিল করে লাভ নেই।

আরও পড়ুন- CSK শিবিরে করোনার হানা,১৩ জনের পজিটিভ, জটিল হচ্ছে IPL

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...