Wednesday, June 17, 2026

কোমায় আচ্ছন্ন প্রণব, তবে রক্ত সঞ্চালন স্বাভাবিক

Date:

Share post:

ফুসফুস ও কিডনির সমস্যা থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রয়েছে। শুক্রবার দিল্লির সেনা হাসপাতালের তরফে এই খবর জানানো হয়। হাসপাতালের বুলেটিনে বলা হয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির সমস্যার চিকিৎসা চলছে তাঁর। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল। গত ৯ অগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি। সেনা হাসপাতালে ভর্তির পর মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। পরীক্ষায় কোভিড সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।

আরও পড়ুন- শশী থারুর দলের অতিথি শিল্পী, বেনজির তোপ লোকসভার কং সাংসদ সুরেশের

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...