Friday, April 3, 2026

সিবিআইয়ের মুখোমুখি রিয়া, গ্রেফতারের প্রবল সম্ভাবনা

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুতে সিবিআই জেরার মুখে তার বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর প্রায় দু’মাসের বেশি সময় কেটে যাওয়ার পর সিবিআই তদন্তের নির্দেশ এবং ঘনিষ্ঠ বান্ধবী রিয়া সন্দেহের মাঝখানে। শুক্রবার রিয়া সিবিআই দফতরে আসেন সকাল সোয়া দশটা নাগাদ। ডিআরডিও গেস্ট হাউসে সিবিআই জেরার মুখে রিয়া। মুখোমুখি বসিয়ে জেরার জন্য সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানীকে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানোর প্রবল সম্ভাবনা সুশান্তর রাঁধুনি নীরজকেও। ইতিমধ্যে সিবিআই দফতরে জেরা চলছে স্যামুয়েল মিরান্ডাকে। রিয়ার অভিযোগ সুশান্ত ড্রাগ নিতেন। পাল্টা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, প্রায় তিন বছর আগে থেকে রিয়া ড্রাগ চক্রের সঙ্গে জড়িয়েছিলেন। অন্যদিকে সুশান্তের বাবা অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে ড্রাগ এবং বিষ দিয়ে হত্যা করেছে রিয়া। ফলে ঘটনা নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। দেখার বিষয় আজ রিয়াকে কতক্ষণ সিবিআই জেরার মুখে পড়তে হয়। বিভিন্ন মহলের অনুমাণ, রিয়ার গ্রেফতারের সম্ভাবনা প্রবল।

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...