Saturday, June 13, 2026

কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দক্ষিণ চিন সাগরে জোড়া মিসাইল ছুঁড়ল লালফৌজ

Date:

Share post:

ফের চোখ রাঙাচ্ছে চিন। যার নিট ফল, সীমান্তে ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করল ভারত। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের সঙ্গে বিবাদ কিছুতেই যেন মিটছে না। ফের একবার নতুন করে লাদাখে সামরিক পরিকাঠামো গড়ে তুলছে লালচিন। ইতিমধ্যে আকসাই চিন ও দৌলত বেগ ওল্ডির কাছেও চিনা সেনার তৎপরতা লক্ষ্য করা গিয়েছে।এই পরিস্থিতিতে কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দক্ষিণ চিন সাগরে জোড়া মিসাইল উৎক্ষেপণ লালফৌজের। এর আগে ওই অঞ্চলে মার্কিন নজরদারি বিমানের আনাগোনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বেজিং।
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে দক্ষিণ চিন সাগরে দুটি মিসাইল উৎক্ষেপণ করেছে চিন। জানা গিয়েছে, দক্ষিণ চিন সাগরের বিতর্কিত জলরাশিতে সামরিক মহড়া চালাচ্ছে চিন। ফলে ওই অঞ্চলের আকাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।
চিন মার্কিন নজরদারী বিমান লক্ষ্য করে যে দুটি আধুনিক মিসাইল ছুঁড়েছে তার একটি হচ্ছে DF-26। এই ব্যালিস্টিক মিসাইল ৪ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। স্থলে ও জলে আণবিক অস্ত্র নিয়েও হামলা চালাতে পারে এই মিসাইলটি। চিনের ছোঁড়া অন্য ক্ষেপণাস্ত্রটি হচ্ছে, DF-21। এটি ১ হাজার ৮০০ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে পারে। বিশেষ করে যুদ্ধবিমানবাহী রণতরীর বিরুদ্ধে ব্যবহারের জন্য এটিকে তৈরি করেছে লালফৌজ।
এদিন চিনের লাল ফৌজ যে দুটি অত্যাধুনিক মিসাইল ছুঁড়েছে, তা দেখে বিশেষজ্ঞদের অনুমান এর মাধ্যমে চিন আমেরিকাকে বোঝাতে চাইছে, যদি চিন মনে করে তাহলে মার্কিন রণতরী ডুবিয়ে দিতে পারে । সেই কারণেই  হাইনান প্রদেশ ও বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের মাঝামাঝি অঞ্চলে মিসাইল দু’টি ছুঁড়েছে চিন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...