Saturday, June 13, 2026

পরীক্ষা ছাড়া ডিগ্রি নয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা বাধ্যতামূলক নয় : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চূড়ান্ত বর্ষের পরীক্ষার সময়সীমা বেঁধে দিয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়সীমা শিথিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি ভূষণের ডিভিশন বেঞ্চ জানায়, চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবেই তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই নয়।

এদিন শিক্ষামন্ত্রকের যুক্তি মেনে নিয়েছে শীর্ষ আদালত। পরীক্ষা ছাড়া ডিগ্রি দেওয়া যাবে না, এবিষয়ে একমত আদালতের। কিন্তু মহামারি পরিস্থিতিতে সবার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয়, সেই কথাও খেয়াল রেখেছে কোর্ট। সেই কারণে আদালত জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা না নিলেও চলবে। যে সব রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থতি নেই, তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে চিঠি লিখে বাড়তি সময় নিতে পারবে। কিন্তু কতটা বাড়তি সময় পাওয়া যাবে তা জানা যায়নি। এই ভয়ঙ্কর মহামারি পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে পরীক্ষা নিতে চাইছে না অনেক রাজ্যই।

প্রসঙ্গত, গত ৬ জুলাই নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওই নির্দেশিকায় বলা হয় ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। তবে এদিন সেই নির্দেশ বাতিল করল শীর্ষ আদালত।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...