Friday, April 3, 2026

বাংলায় প্রথম ‘ডেটা হাব’ হবে দিঘায়, বরাত রিলায়েন্স জিওকে

Date:

Share post:

এবার বাংলায় ‘ডেটা হাব’ তৈরি করবে রিলায়েন্স জিও। আর সেটা হবে সৈকত শহর দিঘায়। উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবার জন্য সব থেকে জরুরি ডেটা হাব।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুকেশ অম্বানির সংস্থাকে দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার।

এই ডেটা হাবের কারণে ইন্টারনেট পরিষেবা আন্তর্জাতিকমানের গতি সম্পন্ন হবে। সঙ্গে প্রচুর কর্মসংস্থান হবে বলে আশা।

আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্য সরকার তাদের এই লক্ষ্যে পৌঁছাতে চাইছে। যে কারনেই এই কাজের বরাত দেওয়া হয়েছে রিলায়েন্স জিওকে। সূত্রের খবর, আগে কোনও সরকারি সংস্থাকে বরাত দেওয়া হবে বলে হয়েছিল পরিকল্পনা হয়। কিন্তু সেটা বাস্তবায়িত না হওয়ায় মুকেশ আম্বানি আগ্রহ প্রকাশ করেন। সরকারি পদ্ধতি মেনে তার সংস্থাকে কাজের অনুমতি দেয় রাজ্য।
এই কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করার জন্য মুকেশ আম্বানির সংস্থা এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন বলে জানা গিয়েছে। ভারতে ১৫টি কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। তবে সেগুলি রয়েছে চেন্নাই, মুম্বই, তুতিকোরিন, কোচিনের মতো বিভিন্ন শহরে। এরাজ্যে এই প্রথম এমন কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হতে চলেছে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...