Tuesday, April 7, 2026

একুশের লড়াই স্বাধীনতার লড়াই, পড়ুয়াদের আহ্বান জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একুশের লড়াই স্বাধীনতার লড়াই। বাংলার মানুষকে, দেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পড়ুয়াদের উদ্দীপিত করে মুখ্যমন্ত্রী বলেন, হয় লড়বো নয় মরবো। আসলে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন একুশের ভোটে তৃণমূল কংগ্রেস এতটাই বিপুল ভোটে জিতবে যে দিল্লিতেও বিজেপির গদি নড়িয়ে দেবে। আর এখান থেকেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি সরকার মিডিয়াকে কথা বলতে দেয় না, রাজনৈতিক কর্মীদের কথা বলতে দেওয়া হয় না এক স্বৈরতান্ত্রিক পরিবেশ চলছে দেশজুড়ে। এই সমস্ত কিছুর অবসান ঘটাবে তৃণমূল কংগ্রেস একুশের ভোটে। আর ছাত্র যৌবন যদি সঙ্গে থাকে তাহলে এই জয় হবে সর্বকালীন রেকর্ড।

সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রচারের প্রসঙ্গটি তুলে মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়াতে ওরা যা বলে তা সব সত্যি নয়। জল মেশানো। অন্য জায়গার ঘটনা দেখিয়ে বলে বাংলায় হয়েছে। চক্রান্তেরই কালো কাপড়টা পড়ুয়াদের খুলতে হবে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...