Friday, April 3, 2026

রাজ্যের চিঠি পেলে লোকাল ট্রেন চালু হবে ১ সেপ্টেম্বর থেকে  

Date:

Share post:

কেন্দ্র এবং রাজ্য সরকারের সবুজ সংকেত পেলে ১ সেপ্টেম্বর থেকেই হাওড়া-শিয়ালদহ লাইনে লোকাল ট্রেন চালবে৷

শিয়ালদহ ডিভিশনে ট্রেন চালানো নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রেলের বক্তব্য, বিষয়টি কেন্দ্র ও রাজ্যের উপর নির্ভর করছে। স্বরাষ্ট্র মন্ত্রক ট্রেন চলাচলের জন্য আদর্শ আচরণবিধি তৈরি করবে। এর পর রেলমন্ত্রক তা অনুমোদন করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। ১ সেপ্টেম্বর থেকে ট্রেন চালানোর বার্তা পেলে শিয়ালদহ ডিভিশন প্রস্তুত। দক্ষিণ-পূর্ব রেলের তরফেও বলা হয়েছে, প্রতিটি কামরা স্যানিটাইজ করা হয়েছে। যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব রকমের গাইডলাইন মেনে দক্ষিণ-পূর্ব রেলও ট্রেন চালাতে তৈরি৷ হাওড়া ডিভিশনে ইতিমধ্যেই একাধিক স্পেশাল ট্রেন প্রতিদিন চলাচল করছে।

সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক গোটা দেশে ট্রেন চালানোর সুনির্দিষ্ট গাইডলাইন চূড়ান্ত করে ফেলেছে। দেশের ‘লাইফ লাইন’কে আর বন্ধ রাখতে চাইছে না মোদি সরকার৷
ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেন চালানো যেতেই পারে। অর্থাৎ রাজ্য সরকারের লোকাল চালানো নিয়ে আপত্তি নেই। কিন্তু রেল সূত্রের দাবি, রাজ্য সরকারের এই মনোভাব লিখিত আকারে তাদের কাছে পৌঁছয়নি।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...