Friday, June 26, 2026

কোচবিহারে নব্য-আদি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে ধুন্ধুমার কাণ্ড

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের লক্ষ্যে যখন ঘর গোছাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই আপাদ-মস্তক গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি। এমনিতেই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ থেকে গোটা রাজ্যজুড়ে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে, তার মধ্যেই গোদের উপর বিষ ফোঁড়ার মতো নব্য ও আদি বিজেপির মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে।

এবার বিজেপির গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত উত্তরবঙ্গের কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াই মোড় এলাকা। রড, লাঠি নিয়ে দুই গোষ্ঠীর সমর্থকরা একে অপরের উপর চড়াও হয়। সেখান থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন উভয়পক্ষের কমকরে ৬ জন। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, তুফানগঞ্জের দেওচড়াই মোড় এলাকায় দীর্ঘদিন ধরেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল । একদিকে রাজীব সরকার গোষ্ঠী, অপরদিকে দিলীপ বর্মন গোষ্ঠী। আজ, শনিবার এই দুই গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই সংঘর্ষের রূপ নেয়। এদিন নব্য ও আদি বিজেপি কর্মী-সমর্থজদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। এলাকা এখনও থমথমে রয়েছে।

আরও পড়ুন- আনলক ৪- এর গাইডলাইনে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ হয়েছে: অধীর চৌধুরি

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...