Friday, June 26, 2026

পশ্চিম মেদিনীপুরে ব্যাপক ধস বিজেপি শিবিরে, মন্ডল সভাপতি-সহ দলে দলে যোগ তৃণমূলে

Date:

Share post:

বছর ঘুরলেই একুশে বিধানসভা নির্বাচন। রাজ্য দখলের লড়াই। তার আগে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ছন্নছাড়া প্রধান প্রতিপক্ষ বিজেপি। প্রতিদিনই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ থেকে দলে দলে নেতা-কর্মীরা পদ্ম ছেড়ে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে।

এবার সেই পথ ধরেই পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ফের ভিত শক্ত হল শাসক দলের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো নেতা-কর্মী! শাসক শিবিরে যোগ দিলেন বিজেপির পূর্ব মণ্ডল সহ-সভাপতি লালুপ্রসাদ ভূঁইয়া-সহ প্রায় ৫০০ কর্মী-সমর্থক।

শনিবার বিকেলে সবঙয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রায় ৫০০ কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি, সাংসদ মানস ভুঁইয়া ও বিধায়ক গীতা ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- কোচবিহারে নব্য-আদি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে ধুন্ধুমার কাণ্ড

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...