Friday, April 3, 2026

কোলাপুরি চপ্পল বেচলেই সাড়ে ৭ হাজার কোটির বাণিজ্য! রেলমন্ত্রী পীযূষের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় টিপ্পনির ঝড়

Date:

Share post:

বুদ্ধি করে কোলাপুরি চপ্পল বেচেই নাকি ৭ হাজার ৫০০ কোটি টাকার বাণিজ্য করা সম্ভব। অভিনব পরিকল্পনার কথা শুনিয়েছেন রেলমন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গয়াল। সংবাদমাধ্যমে এই মন্তব্য সামনে আসতেই হাসি আর টিপ্পনির ঝড় সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী ভাবনার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী? তাঁর কথায়, পাঁচতারা হোটেলের প্রতিটি ঘরের আলমারিতে থাকবে বিখ্যাত কোলাপুরি চপ্পল। যাঁরা সেখানে থাকতে আসবেন, তাঁদের পছন্দ হলে তা কিনে নিতে পারবেন। আর এইভাবেই নাকি সাড়ে সাত হাজার কোটি টাকার বাণিজ্য করা সম্ভব। সংবাদসংস্থা এএনআইতে পীযূষ গয়াল এই মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে এক তরুণ লেখেন, “হোয়াই ইজ কোলাপুরি ডি!” সেই শুরু। তারপর থেকেই নেটিজেনদের বিদ্রুপ আর হাসিঠাট্টা হয়ে চলছে গয়ালের মন্তব্য নিয়ে। এক যুবক যেমন পীযূষ গয়ালের এই তত্ত্বের সঙ্গে আইনস্টাইনের তত্ত্বের তুলনা টেনেছেন। সেই সঙ্গে পরিসংখ্যান দিয়ে বলেছেন, ২০১৯-২০ অর্থবর্ষে ৩২ হাজার ৭০০ কোলাপুরি চপ্পল ভারত থেকে রফতানি হয়েছে। যার মূল্য এক কোটি টাকার কিছু বেশি। কিন্তু মন্ত্রীমশাই যে পরিমাণ বাণিজ্যের কথা বলছেন তা করতে হলে বিশ্বের প্রতি পঞ্চাশ জন মানুষ পিছু এক জনকে কোলাপুরি চপ্পল পরতেই হবে!

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...