Saturday, April 4, 2026

ভারতে করোনা আক্রান্ত ৩৫ লক্ষ ছুঁইছুঁই

Date:

Share post:

ভারতে করোনার দাপট অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭৬ হাজার ৪৭২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। ফলে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৭৩।

পাশাপাশি, এই ২৪ ঘন্টার মধ্যে দেশজুড়ে আরও ১০২১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ৬২ হাজার ৫৫০। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৫২ হাজার ৪২৪ জন। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয় করে সুস্থ হয়ে গিয়েছেন ২৬ লক্ষ ৪৮ হাজার ৯৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ০৫০ জন করোনা জয়ী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...