Wednesday, June 3, 2026

বাইডেন আমেরিকার রক্ষাকর্তা নন, প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ ট্রাম্পের

Date:

Share post:

আর কয়েক মাস পরে নির্বাচন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তথা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রেসিডেন্ট। তাঁকে বিশ্বাসঘাতক বলতেও ছাড়লেন না ট্রাম্প। বাইডেন ক্ষমতায় এলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে বসার জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন ট্রাম্প। পার্টির সম্মেলনে বাইডেনকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, “বাইডেনের বিশ্বাসঘাতকতা এবং বিভ্রান্তির দীর্ঘ ইতিহাস আছে। জো বাইডেন আমেরিকাকে রক্ষা করতে পারবেন না। ক্ষমতায় এলে মার্কিন নাগরিকদের জীবিকা, উপার্জনের রাস্তা সঙ্কুচিত হবে। আমেরিকার মহত্ব ক্ষুন্ন হবে। আমেরিকার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। এই স্বপ্ন বাঁচিয়ে রাখা জরুরি। তবে স্বপ্ন আদৌ বাঁচবে কি না, প্রেসিডেন্ট নির্বাচনেই তা চূড়ান্ত হয়ে যাবে।”

 

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...