Friday, June 5, 2026

বিমানের ভেতর মাস্ক পরা নিয়ে কড়া পদক্ষেপ ডিজিসিএ-র

Date:

Share post:

বিমানের ভেতরে মাস্ক পরা নিয়ে কড়া অবস্থান নিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। শুক্রবার, বিমানের ভেতরে কোনও যাত্রী যদি মাস্ক খুলে রাখেন তাহলে তাঁকে নো ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত করা হবে। যাত্রীদের সুবিধার জন্য ওয়াই ফাই পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে ডিজিসিএ।

নো ফ্লাই লিস্টের অর্থ কী? নো ফ্লাই লিস্টের অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট যাত্রী আর কোনও বিমানে চড়তে পারবেন না। মহামারি আবহে বিমানের অন্দরেও যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে যুক্তিযুক্ত কারণ থাকলে মাস্ক খোলা যেতে পারে। কিন্তু তার জন্য অবশ্যই বিমান সেবিকাদের সাহায্য ও পরামর্শ নিতে হবে। তবে ইচ্ছাকৃতভাবে মাস্ক খুলে রাখা অপরাধ বলে গণ্য করা হবে।

ডিজিসিএ জানিয়েছে বিমান যাত্রীদের জন্য ওয়াই ফাই পরিষেবা চালু করা হবে। ডিজিসিএ জানিয়েছে, মোবাইল, ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসে বিমানে থাকা ওয়াই ফাই ব্যবহার করা যাবে। তবে ডিভাইস এয়ারপ্লেন মোডে থাকলে তবেই মিলবে পরিষেবা। উড়ানের পরে ও অবতরণের আগে পর্যন্ত এই সুবিধা পাবেন যাত্রীরা।

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...