Friday, April 3, 2026

মহামারি আবহে পরীক্ষার ক্ষেত্রে নয়া ভাবনা শিক্ষা মহলের

Date:

Share post:

মহামারি আবহে পাল্টে গিয়েছে সারা বিশ্বের পরিস্থিতি। বদলেছে পঠনপাঠনের ধরনও। এরই মধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়কে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। পড়ুয়াদের সুরক্ষা এবং শীর্ষ আদালতের নির্দেশ মেনে তাই ওপেন বুক এক্সাম পদ্ধতির কথা ভাবছে শিক্ষা মহলের একাংশ।

কী এই ‘ওপেন বুক এক্সাম’? এই পদ্ধতিতে প্রশ্ন ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। একই পদ্ধতি মেনে উত্তরপত্র মূল্যায়নের জন্য কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাবে পরীক্ষার্থী। বই দেখে বা অন্যের সাহায্য নিয়ে উত্তর লেখা যায় এই পদ্ধতিতে। সবটা জেনেই এই পদ্ধতি আগেও বেছে নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয় কম নম্বরের মূল্যায়নের জন্য এই ‘ওপেন বুক সিস্টেম’ বা ‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতি গ্রহণ করে।

অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু বলেন, ” পরীক্ষা সংক্রান্ত ইউজিসির যে গাইডলাইন আছে তা পর্যালোচনা করছি আমরা। রাজ্য সরকারকে প্রস্তাব দেব যাতে ওপেন বুক সিস্টেমের কথা ইউজিসিকে জানানো হয়। এই পদ্ধতিতে ছাত্র-ছাত্রীরা সুরক্ষিত থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণ করা যেতে পারে।”

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...