Friday, February 20, 2026

কনটেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় লকডাউন নয়, রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

কনটেইনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় লকডাউন জারি করা যাবে না। সাফ জানিয়ে দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক চারের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের উদ্দেশে এই নির্দেশই দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যই স্থানীয় স্তরে সিদ্ধান্ত নিয়ে লকডাউন কার্যকর করেছে। কখনও কোনও রাজ্য নির্দিষ্ট দিনে গোটা রাজ্যে লকডাউন করেছে। কখনও আবার যেখানে সংক্রমণের হার বেশি রয়েছে এমন জায়গায় শুধু লকডাউন কার্যকর হয়েছে।

তবে এদিনের প্রকাশিত গাইডলাইনে পরিষ্কার বলা রয়েছে, কনটেইনমেন্ট জোনের বাইরে সারা রাজ্য, জেলা, মহকুমা, ছোট শহর এমনকী গ্রামেও লকডাউন কার্যকর করা যাবে না। আর যদি একান্তই লকডাউন করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। আলোচনার সারতে হবে কেন্দ্রের সঙ্গে।

পশ্চিমবঙ্গতেও পুরসভা ভিত্তিক লকডাউনের ছবি দেখা গিয়েছিল। বারাসত, দক্ষিণ দমদমের মতো একাধিক পুরসভা এলাকায় কড়া লকডাউন হয়েছে। ফলে এদিনের নির্দেশিকা অনুযায়ী আর সেই ধরনের লকডাউন করা যাবে না। দেশে এই গাইডলাইন কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

এ রাজ্যের সরকার ইতিমধ্যেই সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে রাজ্যে ওই তিন দিনের লকডাউন কী হবে? রাজ্য সরকার তবে কি বাতিল করবে এই তিন দিনের লকডাউন?

তবে কেন্দ্রীয় সরকারের এই গাইডলাইন পাওয়ার পর এ রাজ্যের প্রতিক্রিয়া মেলেনি এখনও।

আরও পড়ুন- JEE-NEET পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতের দায়িত্ব নিচ্ছে ওড়িশা সরকার

spot_img

Related articles

মায়ানগরীতে রহস্যমৃত্যু, হৃত্বিক ঘনিষ্ঠ পরিচালকের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য! 

নিজের বাড়িতে রহস্যমৃত্যু খ্যাতনামা পরিচালক এমএম বেগের (MM Baig Death)। তিনি বলিউড অভিনেতার হৃত্বিক রোশনের (Bollywood actor Hrithik...

অমানবিক দিল্লি! গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ল ৬ বছরের শিশু, সাহায্যে নেই সাড়া

রাজধানীর রাস্তায় গাড়ি দুর্ঘটনায় (Road Accident in Delhi) মৃত্যু হল ৬ বছরের নাবালিকার। রিকশায় চেপে ঠাকুরমার সঙ্গে যাচ্ছিল...

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! জেলায় জেলায় উর্ধ্বমুখী তাপমাত্রা 

লবসন্তের মরশুমে গ্রীষ্মের আমেজ, শাসকের সকাল থেকে বাড়ছে তাপমাত্রা। বেলা গড়াতেই অস্বস্তিকর গরমের আঁচ টের পাচ্ছে দক্ষিণবঙ্গ (South...

ফুটবল খেলতে গিয়ে অসুস্থতা, চিকিৎসার অভাবে মৃত্যু শিলংয়ের সাংসদের!

হাসপাতালে গিয়ে চিকিৎসা পেলেন না স্বয়ং দেশের সাংসদ, বেঘোরে প্রাণ গেল মেঘালয়ের রাজনীতির অন্যতম নাম রিকি এজে সিঙ্গকনের...