Friday, April 3, 2026

দেশের অগ্রগতি ঘটবে, ২০২৮ অলিম্পিকে বিশ্বের সেরা দশে থাকবে ভারত : রাষ্ট্রপতি

Date:

Share post:

মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী ২৯ অগাস্ট। আর এই দিন উপলক্ষ্যে প্রতিবছর ২৯ অগাস্ট জাতীয় ক্রীড়াদিবস হিসেবে পালিত হয়। দেশের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে পুরস্কার বিতরণী অনু্ষ্ঠান হলো না। প্রথমবার মহামারির কারণে ভাটা পড়েছে এই অনুষ্ঠানে। যার ফলে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমেই সম্মানিত করা হলো ভারতীয় ক্রীড়াবিদদের। ক্রীড়াবিদদের সম্মানিত করার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, “২০২৮ অলিম্পিকে সবাই দেশের জন্য নিজের সেরাটা দেবেন। আর তাতেই আমরা বিশ্বের সেরা ১০ পদকজয়ী দেশের অন্যতম হতে পারব।”

করোনার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ভিনেশ ফোগাট-সহ তিনজন। আগেই ঘোষিত হয়েছিল রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য-সহ সমস্ত পুরস্কার প্রাপকদের নামের তালিকা। এদিন তাদেরকেই সম্মানিত করলেন রাষ্ট্রপতি। সমস্ত ক্রীড়াবিদদের সম্মান জানিয়ে রাষ্ট্রপতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “মহামারি খেলার দুনিয়ায় বড় প্রভাব ফেলেছে। অলিম্পিকও পিছিয়েছে। আমার বিশ্বাস কোভিড-১৯ ক্রীড়াবিদ ছন্দ কেড়ে নিতে পারবে না। খেলায় দেশের অগ্রগতি ঘটবেই। ফিটনেস থেকে পারফরম্যান্স, সব দিকেই উন্নতি হয়েছে আমাদের। আশা করি, ২০২৮ অলিম্পিকে সবাই দেশের জন্য নিজের সেরাটা দেবেন। আর তাতেই আমরা বিশ্বের সেরা ১০ পদকজয়ী দেশের অন্যতম হতে পারব।”

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...