Friday, April 3, 2026

রাজনৈতিক নেতাদের সঙ্গে জঙ্গি যোগ! বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজনৈতিক নেতাদের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ তুলে সরব হয়েছেন ত্রিপুরার বাম নেতৃত্বরা। শুক্রবার রাজ্যের বাম পরিষদীয় দল মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, সেখানেই এই অভিযোগ করেন তাঁরা। যদিও এই কথা উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, সিপিআইএমের সঙ্গেই জঙ্গিদের যোগাযোগ ছিল। বাম আমলে সেই প্রমাণ পাওয়া গিয়েছে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে। আর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছেন রাজনৈতিক নেতারা। সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে এই খবর। তাঁর আশঙ্কা, রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট হতে পারে। বাম সরকার সন্ত্রাস মোকাবিলায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, ” ৩৫০-র বেশি কর্মী, সমর্থক, জনপ্রতিনিধি সন্ত্রাসবাদের বলি হয়েছেন। মুখ্যমন্ত্রীকে আমরা সব জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

মানিক সরকার এই অভিযোগ করতেই। সোচ্চার হয়েছে বিজেপি। এ প্রসঙ্গে নব্যেন্দু ভট্টাচার্য বলেন, “ত্রিপুরায় হিংসার রাজনীতির সূচনা করেছিল সিপিআইএম। আমরা আগেও বলেছি সন্ত্রাসবাদের সঙ্গে যোগাযোগ রেখেছে সিপিআইএম। ত্রিপুরায় উগ্রপন্থার বাড়বাড়ন্ত হয় তাদের হাত ধরেই।”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...