Saturday, April 4, 2026

ঐতিহ্যবাহী রাস্তার নাম পরিবর্তন! প্রতিবাদে বিক্ষোভে সামিল একাধিক সংগঠন

Date:

Share post:

সালকিয়া এ এস হাই স্কুলের নামে নামাঙ্কিত সালকিয়া স্কুল রোড। ঐতিহ্যবাহী এই রাস্তার নাম হঠাৎ পরিবর্তন করে করা হয় আচার্য তুলসী মার্গ! সালকিয়া বাসীর ভাবাবেগের সঙ্গে যুক্ত এই রাস্তার নাম পরিবর্তনে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। রবিবার এই ঘটনার প্রতিবাদে বাঙালি মঞ্চের ডাকে জাতীয় বাংলা সম্মেলনের নেতৃত্বে তৃণমূল , সিপিএম-সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা বিক্ষোভ দেখান।

এই প্রসঙ্গে জাতীয় বাংলা সম্মেলনের সহ সভানেত্রী তন্বী দাস বলেন, ” ডা: বিধান চন্দ্র রায় এই স্কুলের শতবর্ষ পূর্তিতে স্কুল সংলগ্ন রাস্তার নামকরণ করেন সালকিয়া স্কুল রোড। এই স্কুল উদ্ঘাটন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বাংলার ঐতিহ্যবাহী এই রাস্তা। এই রাস্তার নাম বদলে যেতে পারে না । তাই একযোগে প্রতিবাদে সামিল হয়েছি আমরা।”

 

বিক্ষোভের পর প্রতিনিধিরা সিদ্ধান্ত নেন , কর্তৃপক্ষকে এই রাস্তার নাম পুনঃপরিবর্তন করে সালকিয়া স্কুল রোড করতে আবেদন করবেন তাঁরা। আগামী শনিবার এলাকায় একটি মিছিল করা হবে বলে জনিয়েছেন তাঁরা। জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন, “বাংলার এই ঐতিহ্যবাহী রাস্তার নাম আমরা বদলাতে দেব না। বাংলার ঐতিহ্য রক্ষার লড়াই আমরা চালিয়ে যাব।”

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...