Saturday, May 23, 2026

আত্মনির্ভরতার লক্ষ্যে রেল চালু করল ‘রুপে প্ল্যাটফর্ম’ ক্রেডিটকার্ড

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ বাস্তবায়নের পথে একধাপ এগলো ভারতীয় রেল। কেন্দ্রীয় রেল ও শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের উদ্যোগে ভারতীয় রেলে চালু হল ক্রেডিটকার্ড ।
আইআরসিটিসি এবং এসবিআই যৌথভাবে ‘রুপে প্ল্যাটফর্ম’ নামে যোগাযোগহীন ক্রেডিট কার্ড চালু করেছে।গ্রাহকদের নিরাপদ লেনদেনের পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই রুপে ক্রেডিট কার্ডটি তৈরি করা হয়েছে। এখানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি-এর মতো উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এই কার্ড ব্যবহারকারীরা পিওএস মেশিনে শুধুমাত্র কার্ড ট্যাপ করে লেনদেন করতে পারবেন। এরজন্য মেশিনে কার্ড সোয়াইপ করার প্রয়োজন হবেনা।
রেলের নিত্যযাত্রীদের এই কার্ড বিশেষ উপকারে আসবে। এই ক্রেডিট কার্ডে যথেষ্ট সুযোগ-সুবিধারও ব্যবস্থা রয়েছে। একইসঙ্গে রেল যাত্রার সময় যাত্রীদের লেনদেনের খুচরো সমস্যার সমাধান হবে এবং ভাড়ার ক্ষেত্রেও ছাড় মিলবে। এই কার্ডধারীরা আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী এবং এক্সিকিউটিভ বাতানুকুল চেয়ারকার বুকিং-এর ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এমনকি কার্ড ব্যবহারকারীরা অনলাইন লেনদেনে ক্ষেত্রেও ট্রেন ভাড়ার ক্ষেত্রে ছাড় পাবেন। এক বছরে রেল স্টেশনে চারটি প্রিমিয়াম লাউঞ্জের সুবিধা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। ন্যূনতম খরচ করে এই কার্ড চালু করলে ৩৫০ বোনাস পয়েন্ট পুরস্কার হিসেবে পাবেন। এই বোনাস পয়েন্টগুলি আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটার সময় ব্যবহার করতে পারবেন। এতে যাত্রীদের রেল ভ্রমণের খরচের যেমন সাশ্রয় হবে তেমনই এই আইআরসিটিসি ও এসবিআই কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটাতেও  বেশকিছু সুবিধা মিলবে। ই-বাণিজ্য সাইটে কেনাকাটার সময় গ্রাহকরা ছাড় পাবেন।
রেল জানিয়েছে, এই নতুন ক্রেডিট কার্ড চালু করার উদ্দেশ্যই হল ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের বিষয়ে  প্রচার চালানো। ভারতীয় রেল যাত্রীদের নিরাপদ, সুবিধাজনক এবং উন্নতমানের ভ্রমণ পরিষেবা দিতে বদ্ধপরিকর।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...