Saturday, April 4, 2026

টলিউডে অভিনয় করার সুযোগ পাইয়ে দেওয়ার নামে বড়সড় প্রতারণা চক্র ফাঁস!

Date:

Share post:

টলিউডে অভিনয় করার সুযোগ পাইয়ে দেওয়ার নামে বড়সড় প্রতারণা চক্র ফাঁস! প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও চারজন অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া প্রতারকদের মধ্যে এক অভিনেত্রী আবার আর্টিস্ট ফোরামের সদস্য। নাম তিতাস ঘোষ। ফোরাম ইতিমধ্যেই তার সদস্যপদ খারিজ করেছে। অপরজন সুজয় ভুঁইয়া।

চারু মার্কেট থানার পুলিশ জানিয়েছে, প্রতারণার ঘটনায় ১৯ জন অভিযোগ জানিয়েছেন। প্রতারকরা টোপ দিয়ে দফায় দফায় টাকা নিয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি থেকে শুরু করে বিভিন্ন সিনেমাতে বড় ভূমিকায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচুর ছেলেমেয়ের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছে অভিনেত্রী তিতাস ঘোষ। প্রায় ৩ বছর ধরে এই চক্র কাজ করেছে। এখনও পর্যন্ত ২৩ লক্ষ টাকার প্রতারণা হয়েছে বলে জানা গিয়েছে।

নদিয়ার এক ব্যক্তির অভিযোগে তিতাস ঘোষ, সুদীপ্ত ব্যানার্জি, সুজয় ভুঁইয়া, পারমিতা ভুঁইয়া, সৌমিক সান্যাল, সুশান্ত ভট্টাচার্য-সহ কয়েক জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তিতাস ও সুজয় গ্রেফতার হলেও বাকিরা পলাতক। তাদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...