Tuesday, June 23, 2026

বীরভূমে তৃণমূলের ব্লক সভাপতির আশ্রমে মুকুল! রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফের মুকুল রায়কে নিয়ে বাংলার রাজনৈতিক মহলে নয়া জল্পনা। এবার বীরভূমে তৃণমূলের এক ব্লক সভাপতির আশ্রমে মুকুলের আচমকা আগমণ ঘিরে এই জল্পনা তৈরি হয়েছে। শুধু আশ্রমে যাওয়াই নয়, সেখানকার অতিথিশালার রুদ্ধদ্বার ঘরে একান্তে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছেন দুই নেতা।

আজ, রবিবার নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর হাতে তৈরি নবহিমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্রের আশ্রমে যান মুকুল রায়। সেইসময় আশ্রমে উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খানও।

যাঁকে এতো জল্পনা, যাঁকে নিয়ে এতো বিতর্ক, সেই মুকুল রায় হঠাৎ তাঁর আশ্রমে কেন? বিভাসবাবুর বক্তব্য, “আশ্রম সকলের জন্য। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এখানে যে কেউ আসতে পারেন। তাছাড়া আমি সম্প্রতি পথ দুর্ঘটনায় আহত হয়েছিলাম। তাই মুকুলদা আমাকে দেখতে এসেছেন। তাঁকে তো না বলতে পারি না!”

এদিকে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খান স্পষ্ট জানান, “আমি আশ্রমে থাকলেও মুকুল রায়ের সঙ্গে দেখা করিনি। উনি যে এখানে আসবেন, সেটাও আমার জানা ছিল না।”

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...