Saturday, June 20, 2026

সিবিআইয়ের তলব সুশান্তের বোন নীতুকে, ডাকা হতে পারে বাকি সদস্যদেরও

Date:

Share post:

এবার গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখেও সুশান্তের পরিবার। জানা গিয়েছে, প্রথমে সুশান্তের বোন নীতু সিংকে তলব করেছে সিবিআই। পরে পরিবারের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

পাশাপাশি, সুশান্তের আরেক বোন প্রিয়াঙ্কা এবং বন্ধু সিদ্ধার্থকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই প্রয়াত অভিনেতা বাবার বয়ান রেকর্ড করেছে সিবিআই।

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মূল অভিযোগ এনেছেন সুশান্তের পরিবার। মু্ম্বইয়ে পৌঁছনোর ৮ দিন পর ২৮ অগাস্ট রিয়াকে প্রথম তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইতিমধ্যেই দ্য তামারিন্ড হোটেলের মালিক গৌরব আর্য গোয়ার অঞ্জুনায় তাঁর হোটেল থেকে রওনা দিয়েছেন। তাঁকে ৩১ অগাস্টের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...