Saturday, June 13, 2026

প্রচারের আলোয় না থেকেও সোনুর মতোই মানবিক দেব! সবটা জানলে আপনিও গর্বিত হবেন

Date:

Share post:

কঠিন পরিস্থিতিতে নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশজুড়ে প্রতিদিন মানুষের প্রশংসা কুড়োচ্ছেন বলিউড অভিনেতা সোনু সুদ। ঠিক একইভাবে প্রচারের আলোর বাইরে থেকে মানুষের জন্য কাজ করে চলেছেন এই বাংলারই ছেলে। ফের মানবিক মুখ দেখালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। করোনা মহামারি আবহের শুরু থেকেই ব্যক্তিগত উদ্যোগে অসহায়-আর্ত মানুষের দিকে প্রকৃত নায়কের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব।

পরিযায়ীদের ঘরে ফেরানো হোক কিংবা বৃদ্ধ মাস্ক বিক্রেতার পাশে দাঁড়ানো অথবা অসহায় মানুষকে হাসপাতালে ভর্তি করানো থেকে সারা জীবনের ওষুধের দায়িত্ব নিতে দেখা গিয়েছে ঘাটালের সাংসদকে। কোথাও আবার আমফান বিধ্বস্ত বৃদ্ধার ভেঙে পড়া ঘর মেরামতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। আবার লকডাউনের মধ্যে প্লাজমা জোগাড় করা কিংবা পরীক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করেছেন।

মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার কাজে এতটুকু ক্লান্তি নেই দেবের। ফের একবার মানবিকতার নজির গড়লেন সাংসদ-অভিনেতা। এবার আমফান বিধ্বস্ত বৃদ্ধার পাশে দাঁড়ালেন তিনি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার রামগঞ্জের বৃদ্ধা উষা দলুই-এর আমফানের পর থেকে মাথা গোঁজার জায়গা নেই। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বৃদ্ধার মাটির ঘর কার্যত ধ্বংসাবশেষ পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উষাদেবীর এই দুরবস্থার কথা চোখ এড়ায়নি দেবের। তাঁর টিম ওই বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করে এবং দ্রুত তাঁর ঘর মেরামত করার আশ্বাস দেওয়া হয়।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...