Saturday, June 20, 2026

গঠিত হলো পুলিশ কল্যাণ পর্ষদ, পুলিশ দিবসে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগামী ১ সেপ্টেম্বর রাজ্যে পুলিশ দিবস৷ তার আগেই পুলিশ-কল্যাণ পর্ষদ বা ওয়েলফেয়ার বোর্ড গঠিত হলো৷ পুলিশ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্ষদের সূচনা করবেন৷ পুলিশের নিচু ও মাঝারি তলার কর্মীদের নানা অভিযোগ শোনা ও তার সমাধান করাই হবে এই পর্ষদের কাজ। এছাড়া, কলকাতা পুলিশের ৭ সদস্যের এক কমিটি তৈরি হয়েছে৷ আহ্বায়ক হয়েছেন তপনকুমার মাইতি নামে এক সাব-ইন্সপেক্টর।

জানা গিয়েছে, কলকাতা ও রাজ্য পুলিশ-কল্যাণ পর্ষদের নোডাল অফিসার করা হয়েছে রাজ্য প্রশাসনের ‘আস্থাভাজন’
কালীঘাট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাসকে। পর্ষদের কাজের পাশাপাশি কলকাতা এবং রাজ্য পুলিশের কমিটির মধ্যে সমন্বয় সাধনের কাজও করবেন এই নোডাল অফিসার। নোডাল অফিসার ছাড়াও পর্ষদে রাজ্য ও কলকাতা পুলিশের দু’জন করে মোট ৪ জন প্রতিনিধি থাকবেন।
পর্ষদের অফিস, গাড়ি-সহ প্রয়োজনীয় পরিকাঠামো বরাদ্দ করা হয়েছে।

পুলিশ বাহিনীতে বঞ্চনা ইত্যাদির অভিযোগ বহুদিনের৷ মহামারি পরিস্থিতিতে একাধিকবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল এবং সল্টলেকে সশস্ত্র বাহিনীর অফিসে বিক্ষোভও হয়েছে৷ পরে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও।
প্রসঙ্গত, সামনের বছরই বিধানসভা ভোট। অনেকের ধারনা, বাহিনীর অভিযোগ নিয়ে ফের যাতে বিক্ষোভ না হয় ,তাই এই পর্ষদ ঘোষণা করা হচ্ছে৷ ওদিকে, পুলিশ সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পুলিশ দিবসের অনুষ্ঠানে এই পর্ষদ ঘোষণার পাশাপাশি পুলিশের প্রতি কিছু নির্দেশও দিতে পারেন। এই অনুষ্ঠান হবে ভিডিও-মাধ্যমে।

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...