Sunday, April 5, 2026

সানি লিওনদের পরে এবার কলেজের মেধাতালিকায় নেহা কক্কর

Date:

Share post:

এবার মেধা তালিকায় নাম সঙ্গীতশিল্পী নেহা কক্করের। এর আগেই সানি লিওনে, মিয়া খলিফা, জনি সিনসের নাম উঠে এসেছে কলেজের মেধাতালিকায়। এবার ঘটনা মালদহের মানিকচক কলেজের। বিএ জেনারেলের মেধাতালিকায় একেবারে প্রথমেই নাম রয়েছে নেহার। একের পর এক কলেজের ঘটনায় ক্ষুব্ধ উচ্চ শিক্ষা দফতর। কলেজ কর্তৃপক্ষের থেকে রিপোর্টও তলব করেছে তারা।

কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মানিকচক কলেজের অধ্যক্ষ। দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে প্রথম এই ঘটনা ঘটে। ইংরাজির মেধা তালিকায় এক নম্বরে সানি লিওনের নাম দেখা যায়। মেধা তালিকার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর একই ঘটনা ঘটে বজবজ কলেজেও। ওই দুই কলেজের ছায়া পড়ে বারাসত গর্ভনমেন্ট কলেজে। মেধা তালিকায় সানি লিওনের পাশাপাশি মিয়া খলিফা, জনি সিনসদের মতো পর্নস্টারদের নাম উঠে আসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মেধাতালিকার ছবি।

রবিবার ফের মেধাতালিকা ঘিরে বিতর্ক তৈরি হলো। এবার পর্নস্টারদের পাশাপাশি মেধা তালিকায় মিলল সঙ্গীতশিল্পী নেহা কক্করের নামও। শিক্ষা মহলের একাংশের মতে, কোনও কোনও বড় দল এই কাজ। ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করার জন্য এই কাজ করছি বলে ধারণা শিক্ষা মহলের একাংশের। মানিকচক থানা এবং সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...