Monday, June 22, 2026

মা, দাদাকে গুলি করে খুন ! নিজেই স্বীকার করল রেলকর্তার মেয়ে

Date:

Share post:

মা দাদাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল নাবালিকার বিরুদ্ধে। নিজেই খুনের কথা পুলিশের কাছে স্বীকার করে ওই নাবালিকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের কয়েক কিলোমিটারের মধ্যে অভিজাত গৌতমপল্লি এলাকায় ঘটে এই ঘটনা । রেলের এগজিকিউটিভ ডিরেক্টর আর ডি বাজপেয়ীর স্ত্রী মালিনী (৪৫) ও ছেলে শরদ (২০)-এর খুনের খবর রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পায় পুলিশ। বাংলোর বেডরুমে দেহ দু’টি উদ্ধার হয়। খবর পেয়ে মাঝপথেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক বন্ধ করে দেন রেল বোর্ডের চেয়ারম্যান। তিনি লখনউ রওনা হন।

এই প্রসঙ্গে লখনউয়ের পুলিশ কমিশনার সুজিত পান্ডে জানিয়েছেন , “রেল কর্তার মেয়ে মানসিক অবসাদে ভুগছিল। ওই নাবালিকা নিজেই মা এবং দাদাকে খুন করেছে বলে স্বীকার করে । অপেশাদার শুটিং প্রতিযোগিতায় যোগ দিত সে । নিজের বন্দুক দিয়েই এই কাণ্ড ঘটায় । মা এবং দাদা কে খুন করার পর নিজের হাতে রেজার দিয়ে ক্ষতবিক্ষত করে ওই নাবালিকা।”
পুলিশ জানিয়েছে, রেজারে হাত কেটে নিজের রক্ত দিয়ে বাথরুমের আয়নায় মেয়েটি লিখেছিল, ‘‘মানুষ হিসেবে আমি ডিসকোয়ালিফায়েড।’’ মেয়েটিকে জুভেনাইল হোমে পাঠানো হচ্ছে।

মানসিক অবসাদের কারণে এই খুন বলে পুলিশের প্রাথমিক তদন্তে মনে হলেও, আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই নাবালিকাকে। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...