Monday, April 6, 2026

“আমার জীবনে অভিভাবকতুল্য ছিলেন”, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

“দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর। এই মৃত্যুতে জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।

প্রণববাবু দেশের অর্থ, প্রতিরক্ষা, বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও লোকসভা ও রাজ্যসভার দলনেতা, যোজনা কমিশনের উপাধ্যক্ষ পদেও আসীন ছিলেন।

বাগ্মী ও সুপণ্ডিত প্রণববাবুর রচিত বহু গ্রন্থে রয়েছে তাঁর বৈদগ্ধ্যের স্বাক্ষর।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন
প্রণববাবু ভারতের রাজনীতির উজ্জ্বল রত্ন ছিলেন। ভারতরত্ন উপাধির বাইরেও এই ছিল তাঁর সবচেয়ে বড় পরিচিতি। ভারতীয় রাজনীতির এবং বিশেষত সংসদীয় ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অগ্রজ চিন্তকের।

ব্যক্তিগতভাবে প্রণববাবু আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিভিন্ন সময়ে আমি তাঁর ঘনিষ্ঠ ও মূল্যবান উপদেশ পেয়েছি। তিনি আমার জীবনে অভিভাবকতুল্য ছিলেন।

আমি তাঁর পুত্র,কন্যা, পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...