Wednesday, June 24, 2026

কিসের ইঙ্গিত? ইউটিউবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাতে’ বাঁধভাঙ্গা ডিসলাইক

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা দেখলেই দেশের প্রধানমন্ত্রী কতখানি জনপ্রিয় তা বেশ মালুম হয়৷ কিন্তু এবার কি উল্টে গেলো ছবিটা৷ ‘জনপ্রিয়’ নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এ এবার কেন ডিসলাইকের জোয়ার? মোদির রবিবারের ‘মন কি বাত’-এ লাইক যেখানে 17K, সেখানে ডিসলাইক কেন 1.9 lakh?

মোদির ‘মন কি বাত’ তো জনপ্রিয় অনুষ্ঠান, অথচ রবিবার সেই ‘মন কি বাত’-ই আচমকা অন্য বার্তা দিলো৷ এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে অনেক সাধারণ মানুষও।

দেশজুড়ে যখন JEE-NEET পরীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন ‘মন কি বাত’-এ এই প্রসঙ্গে একটি কথাও না বলে প্রধানমন্ত্রী এদিন NEET-JEE নিয়ে নীরব থেকে জাতীয় শিক্ষানীতিতে জোর দেওয়ার কথা বলেছেন। বলেছেন, “খেলনা আর খেলার মাধ্যমেই শিশুদের পড়াশুনোয় আরও আগ্রহী করে তুলতে হবে। শুধু এই কারণেই জাতীয় শিক্ষানীতিতে খেলার উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে৷” মোদির এই মনোভাবে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা। তবে শুধু বিরোধীরা নয়, মোদির এই ‘মন কি বাত’ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষও।

এদিন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর আগেই সোশ্যাল মিডিয়ায় #Mann_Ki_Nahi_Student_Ki_Baat ট্রেন্ডিং হয়৷
মূলত JEE-NEET নিয়ে কেন্দ্রের মনোভাবের প্রতিবাদেই এই ট্রেন্ডিং। এদিন দেখা যায় ইউটিউবে প্রধানমন্ত্রীর পুরনো বেশ কিছু ‘মন কি বাত’-এর ভিডিয়োতে লাইকের থেকে ডিসলাইকের সংখ্যা অনেক বেশি। আর এদিন বিজেপি মোদির যে ‘মন কি বাত’-এর পোস্ট করে ইউটিউবে চ্যানেলে শেয়ার করে, তাতে রীতিমতো ডিসলাইকের বন্যা।

রবিবার রাত ১২টা পর্যন্ত বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শেয়ার করা ‘মন কি বাত’-এ লাইক করেছেন ১৭ হাজার ( 17K) মানুষ, আর ডিসলাইক অর্থাৎ অপছন্দ করেছেন ১.৯ লক্ষ ( 1.9 lakh) মানুষ। যা বিজেপির কপালের ভাঁজ বাড়াতে যথেষ্ট। রাজনৈতিক মহল বলছে, JEE-NEET পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে দেশের বহু পড়ুয়াই অসন্তুষ্ট। এদিনের ‘মন কি বাত’-এ ডিসলাইকের বন্যা পরীক্ষার্থীদেরই সেই ক্ষোভই প্রকাশ্যে এসেছে৷

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিনও সরাসরি আক্রমণ করেছেন রাহুল গান্ধী। ট্যুইটে তিনি বলেছেন, করোনা আবহে NEET ও JEE নিয়ে প্রবল সংকটের মুখে পড়ে ছাত্রছাত্রীরা চেয়েছিলেন, মোদি ‘পরীক্ষা পে চর্চা’ করুন। কিন্তু তিনি করলেন ‘খিলৌনে পে চর্চা’।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...