Friday, April 3, 2026

জোকোভিচের নতুন সংস্থায় নারাজ নাদাল-ফেডেরার

Date:

Share post:

খেলোয়াড়দের জন্য জোকোভিচের নতুন সংস্থা গড়ার প্রস্তাবে রাজি নন নাদালরা। বরং তাদের অভিযোগ, এর ফলে খেলোয়াড়দের একতা নষ্ট হবে।
এটিপি প্লেয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে নতুন সংস্থা তৈরি করছেন জোকোভিচ। নামকরণ করা হয়েছে, দ্য প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। শুরুতে সেখানে যুগ্ম ভাবে প্রেসিডেন্ট পদে থাকছেন জোকোভিচ ও বাসেক পসপিসিল।
জোকোভিচের দাবি, নতুন সংস্থা আদৌ কোনও ইউনিয়ন নয়। তার এই উদ্যোগের সরাসরি বিরোধিতা করে টুইটারে নাদাল লিখেছেন, ‘‘গোটা বিশ্বে এখন কঠিন সময়। পরিস্থিতি খুবই জটিল। ব্যক্তিগত ভাবে মনে করি, এই সময়টায় সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। বিচ্ছিন্নতা নয়, এটা একসঙ্গে একই লক্ষ্যে কাজ করার সময়। ঐক্যবদ্ধ থাকলে টেনিসে এখনও অনেক বড় কাজ করা সম্ভব। খেলোয়াড়, আয়োজক, প্রশাসক— সবাই মিলে এগোতে হবে। ’
রজার ফেডেরার টুইটারে লিখেছেন, ‘‘এখন অনিশ্চিত একটা সময় যাচ্ছে। সামনে অনেক পরীক্ষা। সংকটময় এই পরিস্থিতিতে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ থাকতেই হবে। যাতে দুঃসময় কাটিয়ে ঠিক রাস্তায় এগোতে পারি।
পুরুষদের এক নম্বর তারকার প্রস্তাবের বিরোধিতা করেছে এটিপি ও ডব্লিটিএ। গ্র্যান্ড স্ল্যামের আয়োজকরাও জোকোভিচকে সমর্থন করেনি।
খোদ জোকোভিচ বলছেন , আমরা শুধু বোঝার চেষ্টা করছি মোট কত জন খেলোয়াড় এই উদ্যোগে যুক্ত হতে পারেন। সেটা বুঝেই কাজ শুরু করতে হবে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...