Monday, April 6, 2026

মৃত চিনা সেনাদের কবরের ছবি ফাঁস! গালওয়ানে নিহত লাল ফৌজের সেনার সংখ্যা ৩৫-এরও বেশি

Date:

Share post:

চিনের লুকোচুরি আর ধাপ্পাবাজি ফাঁস এক ছবিতেই। আর সেই ছবি ভাইরাল চিনেরই সোশ্যাল মিডিয়ায়। গালওয়ান উপত্যকায় ভারত- চিন সংঘর্ষের ৪৭ দিন পর চিনের সংবাদমাধ্যম সূত্রেই ফাঁস হল ওই ঘটনায় নিহত চিনা সেনাদের কবরের ছবি। দেখা যাচ্ছে, প্রথমে সংখ্যাটা ৩৫ বলে মনে হলেও আদতে তা ৩৫-এর অনেক বেশি। প্রসঙ্গত, গালওয়ানে সেনা সংঘর্ষে এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। সেনা সূত্রে খবর আসছিল, চিনের লাল ফৌজেরও এক কর্নেল সহ অনেক সেনার মৃত্যু হয়েছে এবং সংখ্যাটা ভারতের চেয়ে বেশি। অথচ চালাকি করে প্রথম থেকেই সেনামৃত্যুর খবর চেপে গিয়েছিল বেজিং। অতি গোপনে নিহত সেনাদের শেষকৃত্য করা হয় এবং যা নিয়ে চিনের সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া জানান। শি জিনপিং সরকার নিজেদের সেনামৃত্যুর খবর চেপে গেলেও সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস তখনই স্বীকার করেছিল যে গালওয়ান সংঘর্ষে তাদের দিকেই ক্ষয়ক্ষতি হয়েছে। আর এবার মান্দারিন ভাষায় লেখা কবরের ছবি ছড়িয়ে পড়েছে ওদেশেরই সোশ্যাল মিডিয়ায়, যেখানে মৃত চিনা সেনাদের নাম, রেজিমেন্টের নাম সহ স্পষ্ট লেখা হয়েছে ২০২০-র জুনে ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে মৃত্যুর কথা। এর এই ধরনের বিবরণ লেখা কবরের সংখ্যা ৩৫-এর বেশি। ফলে ছবিতেই ফাঁস চিনা সরকারের তথ্যগোপনের যাবতীয় জারিজুরি।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...