Friday, April 3, 2026

Breaking : প্রশান্ত ভূষণকে এক টাকা জরিমানার শাস্তি ঘোষণা শীর্ষ আদালতের

Date:

Share post:

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে এক টাকা জরিমানা করলো শীর্ষ আদালত৷ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১ টাকা জরিমানা জমা দিতে হবে।

জরিমানা না দিলে প্রশান্ত ভূষণকে তিন মাসের জন্য কারাগারে পাঠানো হতে পারে এবং তাঁকে তিন বছরের জন্য আইনি প্র্যাকটিশ থেকে বিরত রাখা হতে পারে।সোমবার শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এই শাস্তি ঘোষণা করেছেন৷

বিচারপতি অরুণ কুমার মিশ্র এবং আইনজীবী প্রশান্ত ভূষণ

শাস্তি ঘোষণা হলেও তা সঙ্গে সঙ্গে কার্যকর হচ্ছে না। কারণ ভূষণের একটি রিভিউ পিটিশন আদালতে দাখিল করা আছে৷ এই পিটিশনের শুনানি হবে অন্য বেঞ্চে৷ যেহেতু আগামীকাল, ১ সেপ্টেম্বর, বিচারপতি অরুণ মিশ্র অবসর নেবেন, তাই অন্য বেঞ্চে রিভিউ পিটিশনের শুনানি হবে। রিভিউ পিটিশনের ফয়সালা না হওয়া পর্যন্ত সাজা কার্যকর হয় না।

গত ১৪ আগস্ট আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, টুইটের মাধ্যমে এমন কিছু মন্তব্য ভূষণ করেছিলেন, যা আদালত অবমাননার দোষে দুষ্ট৷
তাঁকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু নিজের অবস্থান থেকে সরতে রাজি হননি আইনজীবী প্রশান্ত ভূষণ। রাজি হননি আদালতের সামনে ক্ষমা চাইতেও।
সোমবার আদালত অবমাননা মামলার শাস্তি ঘোষণা হলো৷

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...