Tuesday, June 23, 2026

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

Date:

Share post:

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে। হার মেনে নেওয়ার সুর থাকলেও কথার ফাঁকেই পিচকে দায়ী করলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। “অজুহাত দিচ্ছি না”—বললেও ম্যাচের মোড় ঘোরার কারণ হিসেবে তুলে আনলেন পিচের আচরণ। আর সেই সঙ্গেই স্পষ্ট ইঙ্গিত, পরের ম্যাচেই বদলাতে পারে প্রথম একাদশ।

যে পিচে সানরাইজার্স হায়দরাবাদ সহজেই ২২৬ রান তোলে, সেই একই উইকেটে কেকেআর হেরে যায় ১৬.১ ওভারে ১৬১ রানে। শুরুটা খারাপ ছিল না, পাওয়ার প্লে-তেই ৭৮ রান। কিন্তু মাঝের ওভারে হঠাৎ ধস। ব্যাট হাতে রাহানে নিজেও ব্যর্থ, ১০ বলে মাত্র ৮ রান করে ফিরে যান।

ম্যাচ শেষে রাহানের ব্যাখ্যা, দ্বিতীয় ইনিংসে পিচের চরিত্র বদলে গিয়েছিল। ম্যাচ শেষে তিনি জানান, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তাঁদের প্রত্যাশার চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছিল। তাঁর কথায়, বল পিচে পড়ে থেমে যাচ্ছিল, গতি একরকম থাকছিল না। প্রথম ইনিংসের তুলনায় রান তাড়া করা যে কঠিন হয়ে উঠবে , তা তাঁরা বূঝে উঠতে পারেনি অজিঙ্কের দল। রাহানে এবিষয়ে স্পষ্ট বলেন যে তিনি পিচ নিয়ে কোনোরকম অজুহাত দিচ্ছেন না। তবে সরাসরি কিছু না বললেও তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল উইকেট নিয়ে অসন্তোষ।

অবশ্য ইডেনের এই পিচ বিতর্ক নতুন নয়। গত মরশুমেও কেকেআর ম্যানেজমেন্ট ও কিউরেটরের মধ্যে মতবিরোধ সামনে এসেছিল। দল চেয়েছিল স্পিন সহায়ক উইকেট, কিন্তু তা মেলেনি। এবারও সেই একই আলোচনা মাথাচাড়া দিয়ে উঠছে।

যদিও সিএবির পিচ কিউরেটর সুজন পরিষ্কার জানিয়েছিলেন, কেকেআরের পক্ষ থেকে পিচ বদলের কোনও আবেদন আসেনি। এমনকি প্র্যাকটিস ম্যাচ খেলতেও দল কোনও অভিযোগ করেনি। তাঁর কথায়, পিচ তৈরির ক্ষেত্রে তাঁকে বিসিসিআইয়ের নির্দেশ মেনেই চলতে হয়। ভবিষ্যতে কোনও নির্দেশ এলে সেই অনুযায়ী কাজ হবে। তবে আশ্বাস দিয়েছিলেন ইডেনে ব্যাটিং সহায়ক ভালো উইকেটই তৈরি হবে।

 

তবে হারের দায় পুরোপুরি পিচের উপর চাপাতে চাননি রাহানে। বরং আঙুল তুলেছেন ব্যাটিং ব্যর্থতার দিকেই। তাঁর মতে, পাওয়ার প্লে-তে ৭৮ রান তুলেও মাঝের ওভারে ধারাবাহিক উইকেট পড়ে যাওয়াই ম্যাচ হাতছাড়া করেছে। কয়েকটি ভালো জুটি গড়তে পারলে ফল অন্যরকম হতে পারত বলেই মনে করছেন তিনি। পাশাপাশি প্রতিপক্ষ বোলারদের কৃতিত্বও স্বীকার করেছেন কেকেআর অধিনায়ক।

দু’ম্যাচে টানা হারের পরেই বদলের ইঙ্গিত স্পষ্ট। রাহানে জানিয়েছেন, সেরা একাদশ নিয়ে নতুন করে ভাবতে হবে। অতিরিক্ত ব্যাটার খেলানো হবে কি না, কিংবা বোলিং আক্রমণে কী বদল আনা হবে , সবই এখন আলোচনায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কয়েকদিন সময় নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সোমবার ইডেনেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ—সেই ম্যাচে কেকেআরের চেহারা বদলায় কিনা, সেটাই এখন দেখার।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...