বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে বিজেপিকে নিশানা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর কথায়, “বাইরের লোক দিয়ে টাকা, গুন্ডা আমদানি করছ। বাংলার বদনাম করছ। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম।“ ভোটের আগে অমিত শাহের ১৫দিন বাংলায় এসে থাকার বাসনাকেও তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো। বলেন, “তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে।“
Sponsored

কালিয়াচককাণ্ডের পিছনের চক্রান্তের অভিযোগ তুলে বিজেপিকে (BJP) নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, বাংলায় নির্বাচনের আগে গুজরাট (Gujrat) থেকে ট্রেন, বাসে করে লোক আনবে। সতর্ক থাকুন। মমতার কথায়, “পরিকল্পিত ভাবে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বাইরে থেকে বাসে করে লোক আনা হচ্ছে।“ প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে এই ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ মমতার।
কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় ধৃত অভিযুক্তর পরিচয় তুলে ধরে তৃণমূল সভানেত্রী বলেন, “মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সাথে। কংগ্রেসেরও উস্কানি আছে। আর বিজেপিরও উস্কানি আছে। বিজেপির কথায়, ওদের টাকায় অশান্তি ছড়ানোর ছক কষা হয়েছিল। NIA আসার আগেই বাগডোগরা থেকে গ্রেফতার করা হয়েছে।“
মমতার (Mamata Banerjee) অভিযোগ, “বিহারের ভোটেও ঠিক একই ভাবে মিম-এর মতো দল ভোট কেটে বিজেপিকে জিততে সাহায্য করেছিল।“ স্থানীয়দের সতর্ক করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলার বদনাম করা। সংখ্যালঘুদের ক্ষেপিয়ে দিয়ে অশান্তি করার চেষ্টা করছে। চক্রান্ত করে সব অফিসারদের ট্রান্সফার করছে। অন্যান্য রাজ্যে ১০-১১ জনকে বদলি করেছে। আর বাংলায় ৪০০-র উপর রদবদল হয়েছে। বাসে করে গুজরাট থেকে লোক আনছে। এদিকে পরিযায়ী শ্রমিকদের ফিরতে টিকিট দিচ্ছে না।“
বৃহস্পতিবার, কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ভোটের আগে বাংলায় ১৫দিন থাকবেন। তাঁর এই সিদ্ধান্তকে আগেই নিশানা করেছেন তৃণমূল নেতৃত্ব। এদিন শাহকে দলনেত্রী তীব্র কটাক্ষ করে বলেন, “ভয় দেখাতে বলছে ২৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন।“
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
15h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
18h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
