Sunday, June 28, 2026

আইপিএল ছাড়তেই সুরেশকে টুইটে খোঁচা কেদারের

Date:

Share post:

একে করোনার প্রকোপ তার ওপর দুবাই গিয়েও সুরেশ রায়নার ফিরে আসায় স্বাভাবিকভাবেই ব্যাকফুটে চেন্নাই সুপার কিংস। এই পরিস্থিতিতে সুরেশ রায়নাকে খোঁচা মেরে টুইট করলেন দলের আর এক খেলোয়াড় কেদার যাদব। তাঁর কথায়, ‘ছেড়ে যাওয়ার জন্য হাজারটা অজুহাত থাকতে পারে, কিন্তু থাকার জন্য একটা কারণই যথেষ্ট। সিদ্ধান্ত আপনার’। সুরেশ রায়নার নাম করেননি তিনি। কিন্তু কাকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন তা বুঝতে অসুবিধে হয়নি কারও।

চেন্নাই সুপার কিংসের দুই প্লেয়ার দীপক চাহার ও রুতুরাজ গায়কোয়ার করোনা আক্রান্ত। এছাড়া সুপার কিংসের মোট ১৩ জনের করোনা ধরা পড়েছে। ফলে দল কিছুটা উদ্বেগেই ছিল। তার মধ্যে দুবাই-এ চেন্নাই সুপার কিংসের ক্যাম্প ছেড়ে সুরেশ রায়না দেশে ফিরে আসায় শুরু হয়েছে জল্পনা। দলের সিইও কাশী বিশ্বনাথনের দাবি, ব্যক্তিগত কারণেই ভারতে ফিরেছেন রায়না। তিনি চাইলে চেন্নাই সুপার কিংস তাঁর পরিবারের দিকটা নিশ্চই দেখবে।তাঁর কথায়, দুর্দান্ত ফর্মে থাকা রায়নার এভাবে চলে আসাটা হয়তো ঠিক হয়নি। কেন রায়না ফিরলেন তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। একটি সূত্র বলছে দুবাইয়ে হোটেলের ঘর নিয়ে তাঁর ঝামেলা হয়েছিল। আবার শোনা যাচ্ছে পাঠানকোটে রায়নার পিসেমশাই দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন। সে কারণেই ফিরেছেন। সেইসঙ্গে গুঞ্জন করোনা যেভাবে দলের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছিল পরিবারের কথা ভেবেই ফিরে এসেছেন তিনি।

আরও পড়ুন : এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে অবশেষে মুক্তি পেলেন শিশু চিকিৎসক কাফিল খান

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...