Saturday, June 27, 2026

সাফল্যের স্বীকৃতি, জঙ্গিদমনের নেতৃত্বে প্রথম মহিলা আইজি চারু সিনহা

Date:

Share post:

শ্রীনগরে সিআরপিএফের প্রথম মহিলা আইজি হলেন চারু সিনহা, যিনি সেখানে সরাসরি জঙ্গি দমনের নেতৃত্ব দেবেন। ১৯৯৬ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইপিএস তিনি। এর আগে বিহার সেক্টরে সিআরপিএফের আইজি ছিলেন। বিহার সেক্টরের দায়িত্বে থাকার সময়ই নকশাল দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন চারু। অত্যন্ত দক্ষ ও সাহসী এই পুলিশ অফিসার এবার সন্ত্রাস কবলিত উপত্যকায় জঙ্গি দমনের দায়িত্বে। এত ঝুঁকিপূর্ণ দায়িত্বে প্রথম মহিলা অফিসার হিসাবে নজির সৃষ্টি করলেন চারু। উপত্যকায় এই প্রথমবার সিআরপিএফের ইনস্পেকটর জেনারেল হয়ে এলেন কোনও মহিলা। সোমবারই তিনি শ্রীনগর সেক্টরের দায়িত্ব নিয়েছেন।

নকশাল দমনে সাফল্য ছাড়াও সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে এর আগেও নানা পদক্ষেপ নিয়েছিলেন মহিলা আইপিএস অফিসার চারু সিনহা। জঙ্গি দমনে তাঁর বিশেষ স্ট্র্যাটেজি আছে। এই অভিজ্ঞতার জন্যই শ্রীনগর সেক্টরের সিআরপিএফের ইনস্পেকটর জেনারেল করে নিয়ে আসা হয়েছে তাঁকে।

আরও পড়ুন- গান্ধী-পরিবারই প্রধানমন্ত্রী হতে দেয়নি প্রণববাবুকে, কণাদ দাশগুপ্তর কলম

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...