Thursday, June 25, 2026

রাজাজি মার্গের বাসভবনে দু’ ঘণ্টা থাকবে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ, দুপুর ২টোয় শেষকৃত্য

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আজ শেষকৃত্য। সকাল ৯টায় সেনা হাসপাতাল থেকে বের হয়েছে মরদেহ। নিয়ে যাওয়া হয়েছে তাঁর রাজাজি মার্গের বাসভবনে। সেখানেই দু’ ঘণ্টা শায়িত থাকবে মরদেহ। করোনা আবহে সামাজিক দূরত্ব-বিধি ও সমস্ত রকম সতর্কতা মেনেই হবে শেষ শ্রদ্ধাজ্ঞাপন। সকাল সাড়ে ৯টায় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সকাল ১০টায় বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজাজি মার্গের বাসভবনে যাবেন সোনিয়া, রাহুল গান্ধীও। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর তাঁকে দেওয়া হবে গান স্যালুট। দুপুর ২টো থেকে আড়াইটার মধ্যে লোধি এস্টেটে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...