Tuesday, June 23, 2026

বন্যাকে উপেক্ষা করে কলকাতার পরীক্ষাকেন্দ্রে হাজির ঘাটালের মেধাবী ছাত্র

Date:

Share post:

লেখাপড়ায় বরাবরই মেধাবী। কোনও প্রতিকূলতাই কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। এবারও ব্যতিক্রম কিছু ঘটল না। ঘাটালের বন্যাকে উপেক্ষা করেই কলকাতার পরীক্ষাকেন্দ্রে হাজির হলেন রূপক সাহা। বাস অমিল হওয়ায় বাইকে করে এতটা পথ পেরিয়ে জয়েন্ট পরীক্ষা দিতে এলো ওই ছাত্র।

রূপকের বাবা অশোক সাহা দিনমজুর। ঘাটালের পাঁচবেড়িয়া রামচন্দ্র শিশুশিক্ষা মন্দিরের ছাত্র রূপক। এদিন সল্টলেকের টিসিএস গীতবিতানে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা দিতে আসে ওই ছাত্র। একদিকে বন্যা, অন্যদিকে সংক্রমণের। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে, এদিন ভোর পৌনে চারটে নাগাদ ঘাটাল থেকে রওনা দেন তাঁরা। সল্টলেকে পৌঁছাতে সময় লেগেছে ৪ ঘণ্টা।

গ্রামের মধ্যে সবথেকে বেশি নম্বর পেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন রূপক। উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তব রূপ দিতে মরিয়া তিনি। রূপকের বাবা অশোক সাহা বলেন ” ছেলে পরীক্ষা দিতে চায়। নিজের স্বপ্ন পূরণ করতে চায়। বাবা হিসেবে এটুকু তো করতেই পারি। খরচ, পরিশ্রম হলেও ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই ওকে বাইকে করে নিয়ে চলে এলাম।”

রাজ্যের ১৫ টি পরীক্ষা কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হচ্ছে। মঙ্গলবার ছিল আর্কিটেকচারের পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলা বা সংলগ্ন অঞ্চলে কোনও পরীক্ষা কেন্দ্র হয়নি। তাই পছন্দের পরীক্ষা কেন্দ্র হিসেবে কলকাতাকে বেছে নিয়েছিলেন রূপক। এদিন তিনি বলেন, “ঘাটালে বন্যা হয়েছে, সংক্রমণের ভয়ও আছে। কিন্তু উচ্চশিক্ষার সুযোগ বারবার আসে না।” রূপক জানিয়েছেন, ইঞ্জিনিয়ারের থেকে চিকিৎসক হওয়ার বেশি ইচ্ছে তাঁর। তাই ১৩ সেপ্টেম্বর সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষাও তিনি দেবেন।

আরও পড়ুন : তুফানগঞ্জের রাস্তায় ব্যারিকেড, ভাড়া না মেলায় বিক্ষোভে টোটো চালকরা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...