Saturday, April 4, 2026

প্রণব মুখার্জির মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ

Date:

Share post:

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২সেপ্টেম্বর) বাংলাদেশে একদিনের জাতীয় শোক পালিত হবে। প্রণববাবুর প্রয়াণের খবর পেয়েই এই ঘোষণা করে বাংলাদেশ সরকার। জাতীয় শোক পালনের জন্য বাংলাদেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তথ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। প্রণব মুখার্জির মৃত্যু বাংলাদেশ তথা তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রণববাবুর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। ব্যক্তিগত স্মৃতিচারণে হাসিনা জানান, সপরিবারে বঙ্গবন্ধুর হত্যার পর দিল্লিতে তাঁকে ও তাঁর বোনকে কীভাবে পরম স্নেহে আশ্রয় দিয়েছিলেন প্রণববাবু। ভারত- বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে প্রণব মুখার্জির অসামান্য অবদান ছিল বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে বিরোধী দল বিএনপিও শোক প্রকাশ করেছে।

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...