Tuesday, March 31, 2026

পিসির বাড়িতে ভয়াবহ দুষ্কৃতী হামলার সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে টুইট রায়নার

Date:

Share post:

আমিরশাহিতে আইপিএল শুরুর আগেই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না । যদিও সংবাদমাধ্যমে ফিরে আসার কারণ হিসেবে অন্য ঘটনা প্রকাশিত হয় । প্রকৃত কারণ কী পাঠানকোটে পিসির বাড়িতে দুষ্কৃতী হামলা? মঙ্গলবার টুইট করে সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং রায়না। তিনি লিখেছেন,
গত ১৯ আগস্ট রাতে হঠাৎই পিসির বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় । সেই সময় বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন পিসি-পিসেমশাই ও তাঁদের ছেলেমেয়েরা। তখনই ধারাল অস্ত্র দিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই প্রাণ হারান পিসেমশাই অশোক কুমার। গুরুতর আঘাত পান পিসি আশাদেবী। এখনও হাসপাতালে সঙ্কটজনক ভর্তি আছেন তিনি ।


তাঁর দুই পিসতুতো ভাই ৩২ বছরের কৌশল কুমার আর ২৪ বছরের আপিন কুমারও চোট পান। শেষপর্যন্ত মৃত্যু হয়েছে এক ভাইয়েরও। আহত হয়েছেন অশোকবাবুর ৮০ বছরের মা’ও।
নিজের পরিবারের জন্য সুবিচারের দাবিও জানিয়েছেন তিনি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি । বলছেন, সেদিন রাতে ঠিক কী হয়েছিল, কারা করেছিল, এখনও স্পষ্ট নয়। ওদের যেন ছাড়া না হয়।
তবে এই ঘটনার জন্যই তিনি আইপিএল খেলার সিদ্ধান্ত না নিয়ে দুবাই থেকে ফিরেছেন কি না, সে নিয়ে অবশ্য কিছু জানাননি রায়না।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...