Friday, April 3, 2026

নিজের হাতে ভাপা ইলিশ রেঁধে খাইয়েছিলেন দাদা প্রণবকে, শোকস্তব্ধ বঙ্গবন্ধু কন্যা

Date:

Share post:

রক্তের সম্পর্ক নেই। কিন্তু দাদার মতো শ্রদ্ধা করতেন প্রাক্তন রাষ্ট্রপতিকে। দাদাও বোনের মতোই স্নেহ করতেন তাঁকে। সোমবার সন্ধেয় দীর্ঘ সাড়ে চার বছর সম্পর্কে ইতি ঘটল। দাদার মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ বোন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাল ২০১৩। সেই সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রটোকল ভেঙে দাদার পাতে সাজিয়ে দিয়েছিলেন রুই মাছের কালিয়া, তেল কই, চিতলের পেটি, সরষে দিয়ে ছোট মাছের ঝাল আর গলদা চিংড়ির মালাইকারি। সঙ্গে ছিল পায়েস।

২০১৭ সালে দিল্লি সফরে যান বাংলাদেশ প্রধানমন্ত্রী। দাদার আমন্ত্রণে সেবার শেখ হাসিনা রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে উঠেছিলেন । নৈশভোজের আয়োজন করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। নৈশভোজের আসরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে তাঁর জন্য আয়োজন করা হলেও, নিজে হাতে দাদাকে রান্না করে খাওয়ানোর সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই রাইসিনার হেঁশেলে ঢুকে নিজের হাতেই দাদার জন্য ভাপা ইলিশ রেঁধেছিলেন বঙ্গবন্ধু কন্যা।

আরও পড়ুন : দুঃসময়ে আমার পরিবারের খোঁজ রাখতেন : প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন শেখ হাসিনার

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...