Friday, April 3, 2026

মহামারি আবহে নির্বিঘ্নে হলো সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার প্রথম দিনের পরীক্ষা

Date:

Share post:

মহামারি আবহে মঙ্গলবার থেকে শুরু হলো সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। সারা রাজ্যে ১৫টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এ রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৭৩ জন। এদিন মূলত ছিল আর্কিটেকচারের পরীক্ষা। বুধবার থেকে ইঞ্জিনিয়ারিং এর কোর বিষয়ের পরীক্ষাগুলি নেওয়া হবে।

কলকাতার সল্টলেকের টিসিএস গীতবিতানে পরীক্ষা কেন্দ্র করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সির গাইডলাইন মেনে একাধিক সুরক্ষা বিধি গ্রহণ করা হয়। পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের ঢোকার আগে, তাঁদের সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করানো হয়। পরীক্ষা কেন্দ্রের গেটে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হয়। প্রত্যেককে দেওয়া হয় স্যানিটাইজার এবং মাস্ক। ছাত্র-ছাত্রীরা জানান, পরীক্ষা কেন্দ্রের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখেই বসার ব্যবস্থা করা হয়।

তবে এদিন অনেকেই সংক্রমণের ভয়ে গণ পরিবহন ব্যবহার করেননি। ব্যক্তিগত গাড়ি অথবা গাড়ি ভাড়া করে, পৌঁছেছেন পরীক্ষা কেন্দ্রে। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে খরচও হয়েছে অনেক। শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল নয়। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে পরীক্ষার্থীরা সল্টলেকে এসেছিলেন। তমলুকের বাসিন্দা এক পরীক্ষার্থীর অভিভাবক জানান, ৫ হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে এসেছেন।

আরও পড়ুন- সানি লিওন থেকে কার্টুন চরিত্র, কলেজে ভর্তি প্রক্রিয়ায় উঠে এলো আসল তথ্য

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...