Tuesday, June 23, 2026

৭৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পারেনি : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

৭৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পারেনি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান “এ রাজ্যের মাত্র ২৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পেরেছে। বাকি ৭৫ শতাংশ পড়ুয়া পরীক্ষা দিতে পারেনি। রাজ্যের আশঙ্কাই সত্যি হল, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারল না। কেন্দ্র শুধু শুধু জোর করে পরীক্ষা নিতে চাইছে।”

আরও পড়ুন : এবার আইএসএলেও ডার্বি: ইনভেস্টার পাওয়ায় খেলবে ইস্টবেঙ্গল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” ছাত্রছাত্রীরা পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছিল। মহামারি পরিস্থিতিতে যেখানে শরীর-স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে কেরিয়ার নিয়ে কী করে ভাববে। এত জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারল না। ওদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কে দিয়েছে? কেন্দ্রীয় সরকার পর্যালোচনা করে দেখুক, কতজন পরীক্ষা দিতে পেরেছে।

মহামারি আবহে পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন দু’বার। পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্য পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে। কিন্তু তা সত্ত্বেও নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জেইই।

আরও পড়ুন : কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে সরব পার্থ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...