Tuesday, June 23, 2026

এবার আইএসএলেও ডার্বি: ইনভেস্টার পাওয়ায় খেলবে ইস্টবেঙ্গল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার ডার্বির স্বাদ আইএসএলেও। আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ক্লাবের শতবর্ষে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বিশেষ উপহার।
মুখ্যমন্ত্রী জানান, ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া সম্পূর্ণ নয় বাংলা। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়- চান মমতা। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান, আমরা সব ক্লাবকেই ভালবাসি। শতবর্ষের আলোতে থাকা লাল-হলুদ যে ইনভেস্টর পাচ্ছে সেই খবর মঙ্গলবারই এসক্লুসিভ রিপোর্টে জানিয়েছিল ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।
আলোচনার মাধ্যমে ইস্টবেঙ্গলের সমস্যার সমাধান হওয়া খুশির বিষয় বলে জানান মমতা। আইএসএল-এর জন্য মোহনবাগান, ইস্টবেঙ্গল দুইদলকেই আগাম শুভেচ্ছা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই কাজ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন সাংবাদিক বৈঠকে উপস্থিত ইস্টবেঙ্গল দলের কর্তা থেকে শুরু করে ইনভেস্টরদের প্রতিনিধিরাও।

আরও পড়ুন : নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...