Saturday, June 13, 2026

ভাইরাসে আক্রান্ত গোয়ার মুুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

Date:

Share post:

এবার ভাইরাসে আক্রান্ত হলেন গোয়ার মুুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। যদিও ভাইরাসের কোনও উপসর্গ নেই। আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত হোম আইসোলেশনে আছেন তিনি। বাড়িতেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার সকালে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইটারে লেখেন, “সবাইকে জানাতে চাই যে আমার কোভিড ১৯ পজিটিভ এসেছে। তবে আমর কোনও উপসর্গ নেই এবং হোম আইসোলেশনে আছি। বাড়ি থেকেই আমি আমার দায়িত্ব পালন করে যাব। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সতর্ক হতে অনুরোধ করছি”। এর আগে ভাইরাসে আক্রান্ত হন মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী। গোয়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েকও করোনায় আক্রান্ত হন।

আরও পড়ুন : সুশান্ত মৃত্যু তদন্তে মাদক যোগ নিয়ে জিজ্ঞাসাবাদ জাতীয় স্তরের ক্রীড়াবিদকে

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...