Friday, June 12, 2026

যীশুর যুগ থেকে রবীন্দ্রনাথের প্রিয় খাবার, দারিদ্রতা দূরীকরণের অন্যতম হাতিয়ার নারকেল

Date:

Share post:

আজ বুধবার নারকেল দিবস। দারিদ্রতা দূরীকরণ-সহ এর গুরুত্ব প্রচারে এই দিনটি পালন করা হয়। যীশু খ্রিস্টের জন্মের আগেও এই ফল ছিল। এই ফলের উল্লেখ আছে রামায়ণেও।

তবে ভারতে নয় সবচেয়ে বেশি নারকেল হয় মায়ানমার এবং ইন্দোনেশিয়া মালদ্বীপের কোট অব আমর্সে।  ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতি বছর এই দিনটি নারকেল দিবস পালন করা হয়। কারণ নারকেলকে অবলম্বন করে বেঁচে থাকতে পারে মানুষ। গড়ে উঠতে পারে জীবিকা। এই বার্তা দেওয়াই নারকেল দিবস পালনের মূল লক্ষ্য।

কী থাকে একটা সুপুষ্ট নারকেলে? থাকে ৪০০ গ্রাম শাঁস, ১৫০ মিলিমিটার জল আর প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন, ক‍্যাল‍োরি। কিন্তু নারকেলের আসল আদর নারকেল তেলের জন‍্য। পুরীতে জগন্নাথের রথ তৈরি হয় নারকেল কাঠ দিয়ে। পুরানে তাই এই গাছটিকে কলপবৃক্ষ নাম দেওয়া হয়েছে। দারিদ্র দূরীকরণে নারকেলের গুরুত্ব বোঝাতে ২০০৯ সালে ১০টি দেশকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছিল।

এমনকী স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা লিখেছিলেন, ছোটবেলা থেকেই নারকেল গাছ তাঁর সঙ্গী। পূর্বদিকে পাঁচিল ঘেঁষে ছিল বেশ কিছু নারকেল গাছ। শুধু নারকেল গাছ দেখাই নয়। নারকেলের বিভিন্ন পদও পছন্দ করতেন তিনি। নারকেল দিয়ে চিতল মাছ, নারকেল চিংড়ি, গরমমশলা ঘি নারকেল দিয়ে ছোলার ডাল, নারকেল দিয়ে কচু বাটা, নারকেল দিয়ে মুড়ি, নারকেল নাড়ু।

আরও পড়ুন : একটি স্ত্রী সাপকে নিয়ে দুই পুরুষ পাইথনের রোমহর্ষক লড়াই দেখে তাজ্জব সবাই

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...