Sunday, June 7, 2026

BREAKING: করোনা আক্রান্ত নেইমার, বিশ্ব ফুটবলে আতঙ্ক

Date:

Share post:

গোটা বিশ্বজুড়ে করোনার দাপট অব্যাহত। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। যদিও নেইমার নিজে এখনও এ বিষয়ে কিছু জানাননি।

সম্প্রতি, বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ খেলা উঠেছেন ব্রাজিলিয়ান তারকা। ফাইনালে জার্মানির বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল নেইমারদের পিএসজি। তারপরই কোভিড আক্রান্ত হয়েছেন তিনি। শুধু নেইমার নন, একইসঙ্গে প্যারিস সাঁ জাঁয় তাঁর দুই সঙ্গী অ্যাঞ্জেল ডি’মারিয়া ও লিওনার্দো প্যারেদেসও কোভিড পজিটিভ।

এই ঘটনা বিশ্ব ফুটবলে আতঙ্কের সঞ্চার করেছে। কারণ, নেইমার ও তাঁর করোনা পজিটিভ সতীর্থরা বেশ কয়েকটি দলের মুখোমুখি হয়েছিলেন সম্প্রতি। অনেক ফুটবলার থেকে শুরু করে সাপোর্ট স্টার তাদের সংস্পর্শে এসেছে। ফুটবল দলগত খেলা এবং বডি কনট্যাক্ট গেম। সেক্ষেত্রে পিএসজি ও তাদের প্রতিপক্ষ দলের অন্য ফুটবলারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...