Saturday, June 20, 2026

বাংলায় তিনদিনের অধিবেশন ডেকে সংসদে তিন সপ্তাহের অধিবেশন নিয়ে বড় বড় কথা!তৃণমূলকে কটাক্ষ বিজেপির

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে সংসদের প্রশ্নোত্তর পর্ব ছাঁটাই নিয়ে কেন্দ্রের সমালোচনা করায় এবার তৃণমূলকে দ্বিচারী বলে পাল্টা কটাক্ষ করল বিজেপি। বিজেপির মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ জিভি এল নরসীমা রাও বলেন, তৃণমূল কংগ্রেস মানেই দ্বিচারিতায় ভরা একটি দল। কলকাতায় ওরা একরকম বলে আর দিল্লিতে তার উল্টো। বিজেপি নেতার কথায়, মমতা ব্যানার্জির দল পশ্চিমবঙ্গে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য মাত্র তিনদিনের বিধানসভা অধিবেশন ডেকেছে। আর তার পর ওরা দিল্লিতে তিন সপ্তাহের সংসদ অধিবেশন নিয়ে প্রশ্ন তুলছে? পশ্চিমবঙ্গে যারা গণতন্ত্রের কণ্ঠরোধ করে, বিরোধীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করে, তারা হঠাৎ এখানে গণতন্ত্রপ্রেমী সাজার চেষ্টা করছে!

বিজেপি মুখপাত্রের কথায়, ইচ্ছাকৃতভাবে ভুল প্রচার করছে বিরোধীরা। কারণ সংসদের আসন্ন অধিবেশনে সরকার লিখিত প্রশ্নের জবাব যেমন দেবে, তেমনি সংক্ষিপ্ত সময়ের নোটিশে আলোচনা ও জিরো আওয়ারে যে কোনও প্রশ্ন তোলার সুযোগ থাকছে। তখন বিরোধীরা চাইলে কোভিড পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, সীমান্ত সমস্যা বা অন্য যে কোনও বিষয় নিয়ে বলতে পারবেন। এই কথাটা গোপন করে কিছু দল বিজেপির বিরোধিতার জন্য বিরোধিতা করছে। জিভি এলের যুক্তি, এরকম মহামারি পরিস্থিতি গত ১০০ বছরে আসেনি। তাই এই সময়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নেওয়া সিদ্ধান্তকে গণতন্ত্রবিরোধী বলে প্রচার করা ভুল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই অধিবেশনের সময় কাটছাঁট করা হয়েছে। যা সিদ্ধান্ত হয়েছে, তা সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করেই। একাধিক বিরোধী দলই বরং অধিবেশনের সময় আরও কমানোর দাবি তুলেছিল।

আরও পড়ুন- Breaking: এগারো বছর পর ফের চলবে কলকাতা-লন্ডন উড়ান

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...