Saturday, June 20, 2026

Breaking: এগারো বছর পর ফের চলবে কলকাতা-লন্ডন উড়ান

Date:

Share post:

এগারো বছর পর ফের চালু হতে চলেছে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা । মহামারীর আবহে আন্তর্জাতিক বিমান পরিষেবা এতদিন বন্ধ ছিল।
এই পরিস্থিতিতে কলকাতা-লন্ডন উড়ান নিঃসন্দেহে নয়া অক্সিজেন আনবে। দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত- এর ভারত-ব্রিটেন এয়ার বাবল চুক্তির অধীনে এই ফ্লাইট চালু হচ্ছে। কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে সুখবরে খুশির হাওয়া ।” বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে , আপাতত সপ্তাহে দু’দিন করে চলবে কলকাতা-লন্ডন উড়ান। লন্ডন থেকে বুধবার এবং শনিবার উড়ান আসবে কলকাতায় আর এখান থেকে বৃহস্পতিবার রবিবার উড়ান যাবে লন্ডন।
প্রসঙ্গত, বাম আমলের শেষ দিকে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা-লন্ডন উড়ান। সেই উড়ান ফেরত আসায় শিল্প মানচিত্রের দিক থেকেও লাভবান হবে কলকাতা, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা ।

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...